নির্বাচন সামনে রেখে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আগামী ১১ ফেব্রুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা রয়েছে কি না এমন প্রশ্নে আইজিপি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলেরই কর্মসূচি পালনের অধিকার রয়েছে। কোন পরিস্থিতিতে কীভাবে দায়িত্ব পালন করতে হয়, সে অভিজ্ঞতা আমাদের আছে। সে অভিজ্ঞতার আলোকে পুলিশের প্রতিটি সদস্য সেভাবে প্রস্তুত রয়েছে।
এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ