তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ৯০ ঘণ্টা পর নবজাতক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ৯০ ঘণ্টা পর ১০ দিন বয়সি এক শিশুকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এসময় নবজাতকের মাকেও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তুরস্কের হাতায় প্রদেশের সামান্দাগে তাদের উদ্ধার করে একটি ফিল্ড মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তুর্কি শিশু ইয়াগিজ উলাসের মুখমণ্ডল ময়লায় আচ্ছন্ন ছিল। পরে উদ্ধারকারীরা খুব সাবধানে সেগুলো পরিষ্কার করেন। তার মাকে স্তব্ধ ও ফ্যাকাশে অবস্থায় উদ্ধার করার পর একটি স্ট্রেচারে করে ফিল্ড হাসপাতালে নেওয়া হয়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, উদ্ধারকারীরা খুব আলতো করে উলাসের মুখ পরিষ্কার করছেন। তুরস্কের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে যা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে।
জনতার আওয়াজ/আ আ