সুনামগঞ্জ আ'লীগের সভাপতি মুকুট, সম্পাদক পলিন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুনামগঞ্জ আ’লীগের সভাপতি মুকুট, সম্পাদক পলিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ

 

নুরুল হুদা মুকুটকে সভাপতি ও নোমান বখত পলিনকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন কমিটি ঘোষণা করেন।

এর আগে সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতে বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক।

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ