ইউনিয়ন পদযাত্রায় তিন শতাধিক নেতাকর্মী আহত, দাবি বিএনপির - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইউনিয়ন পদযাত্রায় তিন শতাধিক নেতাকর্মী আহত, দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ

 

সারাদেশে ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি করেছে বিএনপি। এ কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছেন বলে অভিযোগ বিএনপির। দলটির দাবি, তাদের কর্মসূচি চলাকালে ৫০ এর অধিক জায়গায় হামলা হয়েছে। এসব হামলায় তিন শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ বিষয়ে আগামীকাল রোববার দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে।

সারাদেশে হামলার চিত্র তুলে ধরে শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জাগো নিউজকে জানান, দেশের প্রায় সব জেলায় হামলার ঘটনা ঘটেছে। সেসব তথ্য তারা সংগ্রহ করছেন। রোববার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় কেন্দ্রীয়ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুল ধরা হবে। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এতে বক্তব্য রাখবেন।

তাইফুল ইসলাম টিপু বলেন, শনিবার রাত পৌনে আটটা পর্যন্ত ৫০টির ওপরে হামলার ঘটনা পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক। এদের অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও দুই শতাধিক গ্রেফতার হয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে বাড়ি-ঘরে হামলা, মালামাল লুট, অগ্নিসংযোগের ঘটনা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ