পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৩:০৯ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠ এলাকায় জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।

রোববার দুপুর ২টায় শ্যামলী ক্লাব মাঠ হতে শুরু করে রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাতরাস্তা মোড় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

দুপুর ২টায় বিএনপির এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১টার পর থেকেই নেতা কর্মীরা এসে জড়ো হতে থাকেন।

এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এছাড়া আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। নেতাকর্মীদের হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন ও প্লে কার্ড। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্যামলী ক্লাব মাঠে এসে জড়ো হচ্ছেন তারা।

জানা গেছে, আজকের এ পদযাত্রায় নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক।

গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই পদযাত্রা কর্মসূচি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ জনসাধারণের প্রতি ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে দু’দিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ