ব্যক্তিগভাবে কে রাষ্ট্রপতি হলেন, না হলেন খুব বেশি পার্থক্য ভেরি করে না : মান্না - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্যক্তিগভাবে কে রাষ্ট্রপতি হলেন, না হলেন খুব বেশি পার্থক্য ভেরি করে না : মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সংসদীয় সভায় ‘নতুন রাষ্ট্রপতি’র মনোনয়ন প্রক্রিয়া নিয়ে কঠোর সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে তিনি এই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ব্যক্তিগভাবে কে রাষ্ট্রপতি হলেন, না হলেন খুব বেশি পার্থক্য ভেরি করে না। রাষ্ট্রপতির ফাংশন ও ডিউটি ডিফারেন্ট, তিনি এড়িয়ে যেতে পারবেন না এবং প্রধানমন্ত্রীর কতগুলো বিষয় আছে সব ব্যাপারে তার (প্রধানমন্ত্রী) কথা শুনতে হবে। এবার ঘটনাটা খুবই ন্যক্কারজনক অশ্লীল একটা বিষয় হয়েছে যে, বুঝা গেল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানান। একটা রেজ্যুলেশন নিয়ে বলা হলো যে, উনি (প্রধানমন্ত্রী) যাকে মনে করেন তাকে দেবেন। মিনিমাম যে একটা ডেকোরাম আছে, একটা ইলেকশন হয়, ভোট হয়, আরো কি হয় সমস্ত জিনিসকে পদদলিত করা হলো। এ থেকে বুঝা যাচ্ছে যে, কতখানি স্বেচ্ছাচারী মানুষ হতে পারে। নির্বাচনে জেতারও একরকম করবে এখান থেকে তার একটা প্রমাণ পাওয়া যাবে।

বিএনপির কাছে নবনির্বাচিত রাষ্ট্রপতি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কোনো মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের রি-অ্যাকশন আমার দল থেকে দেবে। এই মিটিং (লিয়াজোঁ কমিটি) থেকে আমি রিঅ্যাকশন দিতে পারব না। আমাদের দলের সবাই আলোচনা করে সিদ্ধান্ত পরে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে। এই বিষয়ে আমি কথা বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি একজন তন্ত্রের দেশে অনেক সম্ভব অসম্ভব হতে পারে, আবার অনেক অসম্ভব সম্ভব হতে পারে- সেই নিউজ এই দৃষ্টান্ত। দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নাম-ঠিকানাসহ সোমবার গেজেট জারি করেছে নির্বাচন কমিশন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকালে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির নেতারা বৈঠকে বসেন। এক ঘন্টার বৈঠকে চলমান যুগপৎ আন্দোলনের কর্মসূচি ও আন্দোলনের দাবিগুলো নিয়ে একটি যৌথ ঘোষণা খসড়া প্রণয়ন নিয়ে আলোচনা হয়। বৈঠকে গণতন্ত্র মঞ্চের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী হাসনাম কাইয়ুম ছিলেন। বিএনপির পক্ষে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ