রাজধানীতে অজ্ঞানপার্টির ৮ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৮:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৮:০৭ অপরাহ্ণ

সংঘবদ্ধ অজ্ঞানপার্টি চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি জানান, গ্রেফতাররা হলেন মো. মজিবুর রহমান, নাসির উদ্দিন, মো. হারুন অর রশিদ, জয়নাল, মো. কবির হোসেন, মো. হারিছ, মো. আরব আলী ও ইদ্রিস মুন্সি। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের চেতনানাশক ট্যাবলেট ও পানীয়, ঝাঁঝালো পদার্থ মিশ্রিত ভ্যাসলিন উদ্ধার করা হয়।
ডিবি প্রধান আরও বলেন, বিভিন্ন গণপরিবহনে যাত্রীবেশে উঠে অন্য যাত্রীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন চক্রের সদস্যরা। এরপর কৌশলে তাদের বিস্কুট, কলা, কেক, পানি, ডাব বা অন্যান্য খাবার খাইয়ে অজ্ঞান করে সবকিছু লুটে নিত তারা। এরা সারা বছর এই কাজ করে। কিন্তু ইদে-পার্বণে এরা অনেক বেপরোয়া হয়ে উঠে।
জনতার আওয়াজ/আ আ