এবার নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় গাব্রিয়েলের পর নিউজিল্যান্ডে এবার ছয় মাত্রার শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির নর্থ আইল্যান্ডে আজ স্থানীয় সময় সন্ধ্যায় এই ভূমিকম্প হয়েছে।
অনলাইন বারনামার বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম শিনহুয়ার খবরে বলা হয়েছে, নিউজিল্যান্ডের স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৩৮ মিনিটে পারাপারাউ শহরের ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে খবর আসেনি।
জনতার আওয়াজ/আ আ