রূপগঞ্জের চাঞ্চল্যকর শিশু ধর্ষণের পর হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রূপগঞ্জের চাঞ্চল্যকর শিশু ধর্ষণের পর হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-১১ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা মামালার মৃত্যৃদন্ড প্রাপ্ত আসামীকে আসামী নাজিম উদ্দিন (৪৬) কে গ্রেফতার করেছে। ঢাকা জেলার ধামরাই থানার ডেমরান হাটিপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করে।
র‌্যাব-১১ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গত ১৩ জানুয়ারি ২০০৬ তারিখ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বিরাব বাজার এলাকার ভিকটিম ১০ বছরের শিশু টেইলার্সের দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয় এবং শিশু ভিকটিমকে ধর্ষণ করে শ^াসরোধে হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের মা ছালেহা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। (যার মামলা নং-২৫, তারিখ-১৪/০১/২০০৬ ইং)। পরবর্তীতে গত ২৫ জানুয়ারি ২০২৩ জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আসামী নাজিম উদ্দিন (৪৬) এর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃন্ড্যুদন্ডে দন্ডিত করেন।
তিনি আরো জানান, প্রাথমিক অনুসন্ধান ও মামলা সূত্রে জানা যায়, মামলার ঘটনারদিন অর্থাৎ ১৩ জানুয়ারি ২০০৬ তারিখ আসামী মোঃ নাজিম উদ্দিন শিশু ভিকটিমকে ধর্ষণ পূর্বক শ^াসরোধে হত্যা করে এবং ১৪ জানুয়ারি ২০০৬ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বিরাব এলাকার বাঁশঝাড় থেকে শিশু ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীকে রূপগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ