বরিশালে বিএনপির আহ্বায়ক কমিটি পূর্ণ বহালের দাবিতে সংবাদ সম্মেলন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে বিএনপির আহ্বায়ক কমিটি পূর্ণ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ

 

বরিশালের বাখেরগঞ্জ উপজেলা বিএনপির ভেঙ্গে দেওয়া আহ্বায়ক কমিটি পূর্ণ বহালের দাবিতে সংবাদ সম্মেলন ও দলীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টাকালে বর্তমান কমিটির নেতাকমীর্দের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

অপরদিকে জেলার গৌরনদী ও আগৈলঝাড়া সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দ ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের অনুসারীরা বিএনপি দলীয় কার্যালয়ে শুভেচ্ছা সভা ও নগরীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরিশাল জেলার বাখেরগঞ্জ উপজেলার সাবেক আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দ অনৈতিক ও অগঠনতান্ত্রিকভাবে তাদের আহ্বায়ক কমিটি ভেঙ্গে দেওয়া পুনরায় তাদের কমিটি বহাল রাখার দাবিতে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানান।

এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সাবেক উপজেলা সদস্য সচিব মিজানুর রহমান চুন্নু সিকদার বলেন, ‘গত ১৮ই জুলাই আবুল হোসেন খানের উপজেলার বাসভবনে বসে বাখেরগঞ্জের ১৪টি ইউনিয়নের নেতা কর্মীদের কর্মীসভায় সকলের উপস্থিতিতে তৎকালীন বরিশাল জেলা বিএনপি অ্যাড. মজিবুর রহমান নান্টু ও সদস্য সচিব অ্যাড. আকতার হোসেন মেবুলসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ সকলের সিদ্ধান্তের ভিত্তিতে ৮ নভেম্বর’২২ আলহাজ্ব হারুন অর রসিদ সিকদারকে আহ্বায়ক ও মিজানুর রহমান চুন্নু সিকদারকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

১৫ নভেম্বর রহস্যজনকভাবে কেন্দ্রীয় বিএনপি বরিশাল জেলার পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে বাখেরগঞ্জ উপজেলার সাবেক সভাপতি আবুল হোসেন খানকে আহ্বায়ক ও সাবেক বরিশাল জেলা সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কালাম শাহিনকে সদস্য সচিব করে ২০ নভেম্বর নতুন জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

২০ নভেম্বর বর্তমান জেলা বিএনপি আহ্বায়ক আবুল হোসেন খান অনৈতিকভাবে ক্ষমতা অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ হিসেবে বাখেরগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

অপরদিকে ৬ ফেব্রয়ারি বাখেরগঞ্জ উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং একইদিন বাখেরগঞ্জ উপজেলা ও পৌর কমিটি গঠন করার লক্ষে ৯ ফেব্রয়ারি বাখেরগঞ্জ আবুল হোসেন খানের নিজ বাসভবনে বসে কমিটি গঠন করার প্রস্তুতি নেয়।

এসময় উপজেলার ১৪টি ইউনিয়নের নেতাকর্মীর আবুল হোসেন খানের বাড়িতে সমবেত হলে আবুল হোসেন খান নেতাকর্মীদের রোশানলে পড়ে বাখেরগঞ্জ ত্যাগ করে বরিশাল এসে ওই দিন বিকালে বরিশাল সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে বসে একটি অনৈতিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

উল্লেখ্য ২০১৬ সালে আবুল হোসেন খান উপজেলার ১৪টি ইউনিয়নের অধিকাংশ কমিটি রাতে ও ফজরের নামাজের পরে ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে নিজ বাড়িতে বসে কমিটি গঠন করে।

পরবতীর্তে তৃণমূল নেতাকর্মীদের চাপের মুখে ২০১৮ সালের সংসদ নিবার্চনের পূর্বে নেতাকর্মীদের দাবির মুখে ১৬ সালের অনৈতিক কমিটি বাতিল করতে বাধ্য হয় আবুল হোসেন খান।

উল্লেখ্য সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হারুনর রসিদ জমাদ্দার ১৫ আগস্টের শোক সভায় যোগ দেওয়ায় এই আবুল হোসেন খান তাকে বহিস্কার করেছে। হারুন জমাদ্দার অদ্যবধি বিএনপিতে তাকে ফিরিয়ে নেওয়া হয়নি। অন্যদিকে যাকে সদস্য সচিবের পরিবার জাতীয় পার্টির প্রভাবশালী নেতা।

সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থিত ত্যাগী ও বিএনপির পরিক্ষিত নেতা কমীর্রা পূর্বের আহবায়ক কমিটি পুনর্বহাল রাখার জোর দাবি জানিয়ে বলেন, ‘আমরা বিএনপির নেতাকর্মীদের বিএনপিতে আছি থাকব প্রয়োজনে বিএনপির জন্য জীবন দিতে প্রস্তুত আছি। কিন্ত আবুল হোসেন খানের অনৈতিক আহবায়ক কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল না করা পর্যন্ত আবুল হোসেন খানের ঘড়োয়া বিএনপিতে তৃনমূল নেতা কমীর্রা হাটবে না।

সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন বিলুপ্ত কমিটির আহবায়ক আলহাজ্ব হারুন অর রসিদ সিকদার,মোফাজ্জেল হোসেন,কামরুজ্জামান মিজান মিয়া, আলহাজ্ব শওকত হোসেন হাওলাদার,আব্দুল মালেক সিকদার,আঃ শুক্কুর বাচ্চু নেগাবান,মতিউর রহমান মোল্লা, রুহুল আমিন জমাদ্দার ও মজিবর রহমান মোল্লা সহ বিভিন্ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে গেলে বরিশাল জেলা আহবায়ক আবুল হোসেন খানের বিভিন্ন এলাকার ভাড়াটিয়া হামলাকারীরা তাদের উপর হামলা করে বলে অভিযোগ করেন সাবেক সদস্য সচিব মিজানুর রহমান চুন্নু।

এব্যাপারে বরিশাল জেলা আহবায়ক আবুল হোসেন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাবেক আহবায়ক কমিটি হয়েছিল অর্থ বানিজ্যের উপর ভর করে। তারপরেও যদি বর্মমান কমিটি নিয়ে তাদের কোন মতামত থাকে সেকথা হাউজে উত্থাপিত করতে পারে।

সেখানে সংবাদ সম্মেলন করে দলের এই সময় ভাবমূর্তি ক্ষুন্ন করা ছাড়া আর কিছুই তারা করছে না। তিনি আরো বলেন আজ তারা সংবাদ সম্মেলন করেছে জেলা ও মহানগরের বিভিন্ন লোকজনের ছত্রছায়ায় সংবাদ সম্মেলন করেছে সেখানে আমার লোক হমলা করেছে তাদের এই অভিযোগ সত্য নয় ভিত্তিহীন বলে তিনি দাবী করেন।

এসময় তিনি বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক হারুন জমাদ্দার একজন বিএনপি শুরু থেকে রাজনীতির সাথে জড়িত। এছাড়া একাধিক হামলা নিযার্তনের স্বীকার। তাছাড়া হারুন যখন ১৫ আগস্টের শোক সভায় অংশগ্রহণ করে তখন উপজেলা ভাইস চেয়ারম্যান ছিল তাকে চাপে পড়ে যেতে হয়েছে।

এবার আমি যে কমিটি দিয়েছি সেখানে ১৪টি ইউনিয়নের নেতাকর্মীরা গোপন ব্যালটের মাধ্যমে তাদেরকে গঠনতান্ত্রিকভাবে নির্বাচিত করেছে।

অন্যদিকে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলাসহ গৌরনদী পৌর বিএনপি আহ্বায়ক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাবেক সংসদ এবং কেন্দ্রীয় মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে ধন্যবাদ জানিয়ে নগরীতে আনন্দ র‌্যালি করে।

এসময় গৌরনদী ও আগৈলঝাড়ার আহ্বায়ক কিমিটির নেতৃবৃন্দের পাশে বরিশাল মহানগর সদস্য সচিব এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদ,বরিশাল জেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাড. এইচ এম তছলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ