রাখি সাওয়ান্তকে জড়িয়ে চুমু খেলেন শার্লিন চোপড়া! - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাখি সাওয়ান্তকে জড়িয়ে চুমু খেলেন শার্লিন চোপড়া!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ

 

বলিউডের দুই ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত ও শার্লিন চোপড়া একে অপরের চরম শত্রু। রাখি সাওয়ান্ত এবং শার্লিন চোপড়ার মধ্যে দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই চলে। গত বছরের নভেম্বরে তাঁরা আপত্তিকর ভাষা ব্যবহারের জন্য একে অপরের বিরুদ্ধে এফআইআর করেন। সম্প্রতি মি’টু অভিযোগে রাখির নামে থানায় অভিযোগ করেছিলেন শার্লিন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাখি সাওয়ান্তের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আম্বোলি থানায় নেওয়া হয়।

এর পর আবার রাখির বরের পক্ষ নিয়ে শার্লিন দিন কয়েক আগেই বলেছিলেন, এ দুজনকে নিয়ে কীই বা বলব! তবে আদিলের সঙ্গে দেখা হওয়ার পর মনে হয়েছে ছেলেটা বুদ্ধিমান। কীভাবে এ ঝামেলায় ফেঁসে গেল কে জানে! সপ্তাহ খানেক আগেই একে অপরকে কাদা ছুড়তে ব্যস্ত ছিলেন যারা, তারাই সব শত্রুতা ভুলে এ বার একে অপরকে জড়িয়ে ধরলেন।

তবে সব ভুলে এক হলেন রাখি ও শার্লিন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রাখি বলেন, ‘শার্লিন আমার অনেক পুরনো বন্ধু, মানছি আমাদের মধ্যে মাঝে তিক্ততা তৈরি হয়েছিল। তবে আমি আমার বোনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

এ কথা বলার পরই শার্লিনকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা যায় রাখিকে। তাকে বোন বলায় শার্লিন মজা করে রাখিকে প্রশ্ন করেন ‘ছোট বোন নাকি বড় বোন? ছোট বোন তো?’ রাখি বলেন সমবয়সী।

শার্লিন বলেন, ‘কিছু দিন আগে রাখি আমায় বলেন, উনি খুশি নন। আমি বললাম, আপনি স্বপ্নের রাজপুত্র পেয়েছেন, তা হলে অখুশি কেন? তার পরই জানতে পারি, আসলে সেই রাজপুত্র সব থেকে বড় প্রতারক। যে মানুষকে বোকা বানায়, প্রতারণা করে। রাখির মুখে শুনলাম, কিছু দিন আগে মহীশূরের একজন ইরানি মেয়ে ওর ফাঁদে পড়েছিল, যার ওপর আদিল যৌন নির্যাতন চালায়। শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়।’

প্রসঙ্গত স্বামী আদিল খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রাখি। গ্রেফতারের পর বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন আদিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ