মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের ৯১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১০:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১০:০৫ অপরাহ্ণ

জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের ৯১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. শাহ্আলমকে আহ্বায়ক এবং কে এম সোহেল রানাকে সদস্য সচিব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার মৎস্যজীবী দলের কেন্দ্রীয় আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব এবং সদস্য সচিব মো. আব্দুর রহিম এই কমিটি অনুমোদন করেছেন।
রাতে মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) জাকির হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনতার আওয়াজ/আ আ