রাজধানীতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের পদযাত্রা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ

 

বিদ্যুৎ, গ্যাস, চাল, আটা, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মী️দের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি এবং যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীতে পদযাত্রা করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্য️ন্ত এই পদযাত্রা কর্ম️সূচী পালন করে।

কর্ম️সূচীর প্রাক্কালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধ️গতিতে জনগণের নাভিশ্বাস চরমে উঠেছে। সরকারের মন্ত্রীরা ব্যবসায়ীদের সঙ্গে সিন্ডিকেট করে দেশের টাকা বিদেশে পাচার করছে। দেশের লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী️র বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে হয়রানি করছে। মামলা-হামলা দিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বাঁধাগ্রস্ত করা যাবে না। অবৈধ সরকারকে বিদায় নিতেই হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ৯০-এর আদলে গণঅভ্যূত্থানের মাধ্যমেই ১০ দফা দাবী বাস্তবায়ন করতে হবে।’

পদযাত্রা কর্ম️সূচীতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী নাগরিক আন্দোলনের সভাপতি সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান, গণতন্ত্র রক্ষামঞ্চের সভাপতি মনোয়ার হোসেন বেগ, মুক্তিযুদ্ধ-৭১ এর সভাপতি আনসার রহমান সিকদার, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলিম উল্লাহ আলীম, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ জোটের শীর্ষ️ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ