না’গঞ্জের ফতুল্লায় খাল ও ড্রেনের পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মানের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুলায় নির্মানাধীন ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের আওতাধীন তিন এলাকার খাল ও ড্রেনের পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসি।
শুক্রবার (১৭ জানুয়ারী) ২টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা পূর্বপাড়া, রসূলপুর ও শাহীবাজার এলাকার পাঁচ শতাধিক মানুষ পাগলা রেলস্টেশনে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন মনিরুল আলম সেন্টুসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা এই মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, পাগলা রেলস্টেশনের পাশে বয়ে যাওয়া খাল দিয়ে দুইটি ওয়ার্ডের পানি প্রবাহিত হয়। পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মান করে দিতে রেলওয়ে কর্মকর্তাদের অনুরোধ করা হলেও সেটা না করে তারা সেখানে দুইটি পাইপ বসিয়ে দেন। যা খালের পানি নিষ্কাশনের জন্য যথেষ্ট নয়। এর ফলে পানি প্রবাহ সংকুচিত হয়ে পড়েছে এবং আগামি বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টির আশংকা করছেন এলাকাবাসি। তাই বর্ষার মৌসুমের আগেই পাইপের পরিবর্তে কালভার্ট নির্মান করতে সরকারের কাছে দাবি জানান তারা।
এ ব্যাপারে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কালভার্ট নির্মানের দাবি জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মনুরুল আলম সেন্টু। তিনি বলেন, দ্রুত এলাকাবাসির এই সমস্যা সমাধান করতে হবে। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে এলাকাবাসিকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচী পালন করা হবে।
জনতার আওয়াজ/আ আ