একটি ব্রোকেন ফ্যামিলির গল্প 'ইতি তোমার মেয়ে' - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একটি ব্রোকেন ফ্যামিলির গল্প ‘ইতি তোমার মেয়ে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

 

পারস্পরিক ভুল বোঝাবুঝি থেকে সৃষ্ট প্রচণ্ড ইগোটিক প্রবলেমে পড়ে ছয় বছরের সম্পর্ক এবং দুই বছরের সংসার জীবনের অবসান ঘটিয়ে একে অপর থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয় নিশাত ও আবির। নিজেদের জিদকে বলবৎ রাখার জন্য কেউ কারো কাছে হার মানতে চায় না তারা। কিন্তু একবারও ভাবে না, তাদের নবজাতক রাইসার কী হবে বা তার চাওয়াটা কী হতে পারে। বলছিলাম, শামীম সিকদারের রচনায় এবং রানা বর্তমানের পরিচালনায় একক নাটক ‘ইতি তোমার মেয়ে’র গল্প।

পরিচালক রানা বর্তমান বলেন, আমাদের গল্পটি ভিউর গল্প নয়। তবে বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্লটে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। একটি ব্রোকেন ফ্যামিলির গল্প ‘ইতি তোমার মেয়ে’। সম্পূর্ণ ফ্যামিলি ড্রামার উপর নির্মিতব্য নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে দর্শকদের হৃদয় স্পর্শ করবে এবং অনেকের অজান্তেই চোখের পানি গড়িয়ে পড়বে বলে আশা ব্যক্ত করেন নির্মাতা রানা বর্তমান।

তিনি আরও বলেন, সমসাময়িক গল্প নিয়ে নাট্যকার শামীম সিকদার দারুন যত্ন করে নাটকটির চিত্রনাট্য ও সংলাপগুলো লিখেছেন। প্রতিটি কলাকুশলীর সুনিপুণ অভিনয় নাটকটিতে ভিন্নমাত্রা যোগ করেছে বলে জানান তিনি।

শবনম ফারিয়া, আবু হুরায়রা তানভীর, টুটুল চৌধুরী এবং কয়েকজন শিশুশিল্পী সহ বেশ কয়েকজন দক্ষ অভিনয়শিল্পী নাটকটিতে অভিনয় করেছেন। আর একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী জাফনা সুবাইতা হাসান।

নাটকটি আগামী ২৪ ফেব্রুয়ারি রাত ৯:৩০ টায় বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচার করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ