দেশের জনগণ বাজারে যায়, খালি ব্যাগ নিয়ে বাসায় ফেরে : টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের জনগণ বাজারে যায়, খালি ব্যাগ নিয়ে বাসায় ফেরে : টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘দেশের জনগণ বাজারে যায়, খালি ব্যাগ নিয়ে বাসায় ফেরে। সরকার মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই অধিকার আদায়ে আমরা পদযাত্রা শুরু করেছি, ভাত ও ভোটের অধিকার আদায় না করে ঘরে ফিরব না আমরা। আগামী ২৫ ফেব্রুয়ারি জেলায় জেলায় পদযাত্রা করব।’

শনিবার বিএনপির রাজশাহী বিভাগীয় পদযাত্রা কর্মসূচির পূর্বে এক সমাবেশে এ কথা বলেন তিনি। নগরীর ভুবনমোহন পার্কে সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে পদযাত্রা শুরু হয়।

টুকু বলেন, ‘সরকার পায়ে পা দিয়ে ঝামেলা তৈরি করছে। বিএনপি যেদিন কর্মসূচি দিচ্ছে তারাও সেদিন কর্মসূচি দিয়ে ঝামেলা তৈরি করতে চাচ্ছে। ইউনিয়ন পর্যায়ের পদযাত্রায় তারা হামলা করেছে। তারা আগে কর্মসূচি ঘোষণা করুক। আমরা ওইদিন কর্মসূচি রাখব না।’

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ