উজিরপুরে ‘জ্ঞানের পাঠশালার’ উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উজিরপুরে ‘জ্ঞানের পাঠশালার’ উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ

 

পরিবর্তন, প্রগতি, আধুনিকতার মাধ্যমে সমাজ গঠনের লক্ষ্যে বরিশালের উজিরপুরের গুঠিয়ায় সেচ্ছাসেবী সংগঠন ‘জ্ঞানের পাঠশালার’ উদ‍্যোগে বসন্ত উৎসব পালিত।

শনিবার (১৮ ফেব্রয়ারি) গুঠিয়া ইউনিয়নের ডহরপারা সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ‍্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের উদ্ভোধন করেন সামাদিয়া দারুল উলুম মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ ন ম লুৎফর রহমান শিশির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা কর্মকর্তা কাজি সফিউদ্দিন, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জ্ঞানের পাঠশালার উপদেষ্টা শিক্ষক রফিকুর রহমান জগলু লস্কর, শিক্ষক মিজানুর, কাজি আফিফা আক্তার, মোঃ আরজু মিয়া, উপস্থিত ছিলেন উজিরপুর রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক সরদার সোহেল, শিক্ষক মনিরুল ইসলাম মিথুন, মাইনুদ্দিন খান মঈন, সাদেকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রুনু বেগম।

অংশগ্রহণ করেন বিভিন্ন বিদ‍্যালয়ের শিক্ষার্থী শিশু কিশোর এলাকার আপামর সাধারণ জনগণ। জ্ঞানের পাঠশালার সভাপতি রাইসা রহমান উর্মির সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জ্ঞানের পাঠশালার সাধারন সম্পাদক আরিফ হোসেন মোল্লা।

সংগঠনের সভাপতি রাইসা রহমান উর্মি জানান, জ্ঞানের পাঠশালা প্রতিষ্ঠালগ্ন থেকে অবহেলিত জনপদে অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ তাদের শিক্ষা সহায়তা প্রদান, গ্রামের শিক্ষার্থীদের স্কুল কলেজের পাঠ‍্যবই পাঠক্রমের মধ্য সীমাবদ্ধ থেকে পড়াশোনা করেন।

কিন্তু শহরের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হতে পারে এক্ষেত্রে গ্রামের শিক্ষার্থীরা অনেকট পিছিয়ে পরে তাই গ্রামেও বিভিন্ন কর্মসুচি পালন করে তাদের যুগোপযোগী করে গড়ে তোলাই জ্ঞানের পাঠশালার লক্ষ্য।

শনিবার বেলা তিনটায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে জাতীয় দলীয় সংঙ্গীত পরিবেশন ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ