রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে আ.লীগ নেতাসহ নিহত ২ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে আ.লীগ নেতাসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহত অপরজনের নাম সামিয়া আরেফিন প্রীতি (২৪)। তিনি বদরুন্নেসা কলেজের ছাত্রী ছিলেন। গুলিবিদ্ধ ব্যক্তির নাম মুন্না। তিনি নিহত জাহিদুল ইসলাম টিপুর গাড়িচালক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বলেন, শাহজাহানপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে এক নারী ও এক পুরুষ মারা গেছেন। গুলিবিদ্ধ আরেকজনের চিকিৎসা চলছে। তবে কে বা কারা তাদের গুলি করেছে সে বিষয়ে এখনও কিছু জানতে পারিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ