১১২ কোটি টাকা ফেরত চান আজিজ কো-অপারেটিভের গ্রাহকেরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১১২ কোটি টাকা ফেরত চান আজিজ কো-অপারেটিভের গ্রাহকেরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ

 

উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সাবেক চেয়ারম্যান এম. তাজুল ইসলামের কাছ থেকে আত্মসাতকৃত ১১২ কোটি টাকা ফেরত চান সমবায়ী প্রতিষ্ঠান আজিজ কো-অপারেটিভের গ্রাহকেরা।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আমানতকারী ও কর্মকর্তা-কর্মচারীদের সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ২০১৯ সালের ১১ জুলাই দুদকের মামলা, সিআইডির মানি লন্ডারিং মামলা ও গ্রাহকদের করা প্রায় অর্ধ শতাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারারুদ্ধ হন আজিজ কো-অপারেটিভের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম। এরপর গত বছরের ৫ ডিসেম্বর ৬ মাসের মধ্যে গ্রাহকদের ১১২ কোটি ফেরত দেওয়ার শর্তে তাজুল ইসলাম সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে ৬ মাসের জামিন পান। কিন্তু প্রায় আড়াই মাস পার হতে চললেও তিনি টাকা ফেরত দেননি।

তারা আরও বলেন, টাকা ফেরতে চাইতে গেলে তাঁর সকল অপকর্মের হোতা ভাই রফিকুল ইসলাম, ছেলে সাজ্জাদুল ইসলাম তানভীর, স্ত্রী আফরোজা পারভীন, আজিজ কো-অপারেটিভ শপিং মলের সাবেক মার্কেটিং প্রধান সাইফুল, রাকিব ও সহকারী প্রকৌশলী আলিফ বর্তমান কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের নানা মাধ্যমে হুমকি দিচ্ছেন। তাঁদের নামে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট থাকলেও তাঁরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

এদিকে, লোপাট হওয়া টাকা ফেরত না পাওয়ায় ১১ হাজার গ্রাহক ও তিন শতাধিকের বেশি কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। বন্ধ হয়ে যাওয়া ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক শাখার কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের চাপে এখন এলাকা ছাড়া। এছাড়া চলমান শাখাগুলোও ক্ষতিগ্রস্থ হচ্ছে।

তাই তারা টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তাজুল ইসলাম ও তার সহযোগীদের শাস্তি দাবি করেছেন।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন শেখ আছাদুর রহমান পিয়ারুল এবং আজিজ কো-অপারেটিভের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ