সিলেট মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য-লন্ডন সিটি যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরান হাসান রাজিব এর সুস্থতা কামনায় সিলেট মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বাদ আসর নগরীর ভাতালিয়া জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর বিএনপির সাবেক সদস্য সুয়েল আহমদ, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সায়িদ মো. তায়েফ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কয়েস আহমদ, যুবদল নেতা আব্দুল মালেক, বাবলু মিয়া, মোস্তাক আহমদ বাপ্পি, শিপলুজ্জামান শিপলু, আব্দুর রহিম মতছির, শিপলু আহমদ, শিবুজ্জামান, ওমর ফারুক সোহাগ, ইমরান আহমদ, ফাইয়াজ আলম মারজান, আবু তাহের আকাশ, জেলা ছাত্রদলের সহ সভাপতি হেলিম খান মাসুদ, সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব সঞ্জয় দাস, জামাল আহমদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ