সাংগঠনিক কাজের জন্য নির্বাচনের সময়কে সুযোগ ভাবে জঙ্গিরা’ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংগঠনিক কাজের জন্য নির্বাচনের সময়কে সুযোগ ভাবে জঙ্গিরা’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ

 

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেছেন, জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী নানা কাজে ব্যস্ত থাকে। তাই নিজেদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য উপযুক্ত সুযোগ বিবচনা করে জঙ্গি সংগঠনগুলো জাতীয় নির্বাচনের সময়কে বেছে নেয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিটিটিসি প্রধান বলেন, এইবার নির্বাচনের সময় জঙ্গিদের তৎপরতা বেড়ে যাওয়ার কোন সুযোগ নেই। কারণ, আগে জঙ্গি নিয়ে কাজ করার জন্য পুলিশের কোনো স্পেশাল ইউনিট ছিল না।

এক প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান বলেন, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নেতা শামিন মাহফুজ ওরফে শামিন স্যার স্ত্রীসহ নিখোঁজ। তাকে গ্রেফতার করা গেলে নতুন জঙ্গি সংগঠন ভঙ্গুর হয়ে যাবে বলে আশা করি। আর কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথানের অবস্থান এখনো শনাক্ত করা যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ