এবার ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ

এবার ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপের উত্তরাঞ্চলে শুক্রবার(২৪ ফেব্রুয়ারি) ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জাকার্তা পোস্ট।
ইএমএসসি দেয়া তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ১০০ কিলোমিটার। তবে এ ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো জানা যায়নি।
এর আগে, ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৫১ হাজার মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবারও ভোরে তাজিকিস্তান-চীনের সীমান্তবর্তী অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর আগের দিন নেপালের পশ্চিমাঞ্চলের সুদূর পশ্চিম প্রদেশের বাজুরা শহরেও ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
জনতার আওয়াজ/আ আ