ভূমিকম্প : কিয়ামতের আলামত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৯:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৯:২৪ পূর্বাহ্ণ

কিয়ামত আরবি শব্দ। অর্থ- মহাপ্রলয়, পুনরুত্থান। ইয়াওমুল কিয়ামা অর্থ কিয়ামত দিবস। কিয়ামত দিবসের আরো নাম রয়েছে যেমন- ইয়াওমুল জাযা- প্রতিদান দিবস, ইয়াওমুল হিসাব- হিসাবের দিবস, ইয়াওমুল কাযা- বিচার দিবস, ইয়াওমুদ দিন- শেষ বিচারের দিন, ইয়াওমুল হাশর- সমাবেশের দিন, ইয়াওমুল জাময়ে- একত্রিত করার দিন, ইয়াওমুল বায়াছ- পুনরুত্থান দিবস প্রভৃতি। হজরত জিবরাইল আ: একদা ছদ্মবেশে মহানবী সা:-এর কাছে হাজির হয়ে আরজ করেন, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? মহানবী সা: বলেন, ‘জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী থেকে অধিক জ্ঞাত নয়। (এ ব্যাপারে আপনার চেয়ে আমি অধিক জ্ঞাত নই) কিয়ামত কখন অনুষ্ঠিত হবে তা আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না।’ (মিশকাত)
জনতার আওয়াজ/আ আ