ছেলে হত্যার বিচার চাইতে গিয়ে মা–বাবার জীবন হুমকিতে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছেলে হত্যার বিচার চাইতে গিয়ে মা–বাবার জীবন হুমকিতে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ

 

ছেলে হত্যার বিচার চাইতে গিয়ে রাজধানীর মিরপুরের লালকুঠির বাসিন্দা মো. বাবুলের জীবন এখন হুমকির মুখে। গ্রেপ্তার এড়িয়ে থাকা ও কারাগার থেকে জামিনে বেরিয়ে আসা হত্যা মামলার আসামিরা সাবেক একজন যুবলীগ নেতার আশ্রয়-প্রশ্রয়ে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর দারুসসালাম থানার অধীন লালকুঠি এলাকায় কলেজছাত্র মো. মাহিনকে (শুভ) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যাকাণ্ডের জন্য যাঁদের বিরুদ্ধে মূল অভিযোগ, সেই শাহরিয়ার কবির ওরফে হৃদয় ও সিরাজুল ইসলাম ওরফে ভাগিনা সিরাজুল প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ