রাজধানীর মৌচাক টাওয়ারে অগ্নিকাণ্ড - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর মৌচাক টাওয়ারে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ

 

রাজধানীর মৌচাক টাওয়ারের সাত তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১১টা ৩৭ মিনিটে ১৪ তলা মৌচাক টাওয়ারের সাত তলায় আগুন লাগার সংবাদ আসে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট গিয়ে ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনের কারণ, হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

যাযাদি/এস এস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ