কার্ডের মাধ্যমে ওএমএস কার্যক্রম চালানোর নির্দেশ প্রধানমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কার্ডের মাধ্যমে ওএমএস কার্যক্রম চালানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ

 

কার্ডের মাধ্যমে ওএমএসের (খোলা বাজারে বিক্রি) চাল ও আটা বিক্রির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত মন্ত্রিসভায় নির্ধারিত আলোচ্যসূচির বাইরে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে তার বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী একটি সিদ্ধান্ত দিয়েছেন। সরকারের তরফ থেকে আমরা ওএমএস যেটি করি সেটি চলমান আছে। কিন্তু এটার ব‌্যবস্থাপনার কিছু ঘাটতি সরকারের নজরে এসেছে। কাজটা করতে গিয়ে এ অভিজ্ঞতার সম্মুখীন হই।’

তিনি বলেন, ‘এটি কেবিনেটে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এ ব‌্যবস্থাপনা ঘাটতির উন্নতি করতে হবে। উনি বলেছেন, এখন এক কোটি পরিবারকে টিসিবির কার্ডের মাধ‌্যমে যেভাবে সহযোগিতা করা হয়, ওএমএসটাও সেভাবে কার্ডের মাধ‌্যমে দেওয়া। যেন লোকজনকে অহেতুক দীর্ঘমেয়াদি ভিড়ে না থাকতে হয়। তাদের মধ‌্যে যেন একটা শৃঙ্খলা থাকে। সেজন‌্য কার্ডের মাধ‌্যমে এটা দিতে নির্দেশনা দিয়েছেন। এখন এ ব‌্যাপারে বাকি কাজটুকু আমরা করবো।’

মাহবুব হোসেন জানান, প্রধানমন্ত্রী কার্ডের মাধ‌্যমে ওএমএসের চাল-আটা বিক্রি পরিচালনার জন‌্য বলেছেন। যেন পরিচালনার ঘাটতি না থাকে।

কার্ড কীভাবে হবে, কারা পাবে- জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, ‘সেই অংশটুকু আমরা এখন মন্ত্রণালয়ের (খাদ‌্য মন্ত্রণালয়) সঙ্গে বসে ঠিক করবো।’

অব‌্যবস্থাপনার ধরন বিষয়ে জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, ‘নানারকম অনিয়ম-অব‌্যবস্থাপনার কথা হয়তো প্রধানমন্ত্রীর কাছে গেছে, তার নজরে এসেছে। এজন‌্য উনি এ নির্দেশনা দিয়েছেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ