দুর্ঘটনায় মারাত্মকভাবে দক্ষিণি তারকা অভিনেত্রী আহত সামান্থা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্ঘটনায় মারাত্মকভাবে দক্ষিণি তারকা অভিনেত্রী আহত সামান্থা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ

 

দক্ষিণি তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু শুটিং সেটে মারাত্মকভাবে আহত হয়েছেন। এ খবর সামাজিক মাধ্যমে নিজেই দিয়েছেন নায়িকা।

নেট দুনিয়ায় সামান্থার প্রকাশ করা এক ছবিতে দেখা গেছে, তার দুই হাতের আঙুল, কব্জি কেটে ক্ষত-বিক্ষত হয়ে গেছে। ওয়েব সিরিজ ‘সিটাডেলে’র হিন্দি সংস্করণের একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।

হাতে গ্লাভস পরে ঘুঁষি মারার দৃশ্য অভিনয় করতে হয়েছে সামান্থাকে। জানা গেছে, সরাসরি ওই দ়ৃশ্য অংশ নেওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। কেবলই রোগমুক্তি হয়েছে তার। নিয়মিত শরীরচর্চাতেও মগ্ন। তার মধ্যেই পড়লেন নতুন বিপদে। নিজের অসুস্থতাকে পাশ কাটিয়ে অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই অনুরাগী ও সেটে প্রশংসা কুড়িয়েছেন ‘শকুন্তলম’ অভিনেত্রী।

‘সিটাডেলে’ সামান্থা জুটি বেঁধেছেন বরুণ ধাওয়ানের সঙ্গে। গুঞ্জন উঠেছে, নায়িকা আহত হওয়ায় অস্থির হয়ে পড়েছেন তিনি। নিয়মিত সেবা যত্ন করে চলেছেন অভিনেত্রীর।

‘সিটাডেলে’র হিন্দি সংস্করণের নির্মাতা রাজ অ্যান্ড ডিকে। এরইমধ্যে নির্মাতাদ্বয়ের ‘ফ্যামিলি ম্যান’ সিরিজ বেশ প্রশংসিত হয়েছে। তারা আগেই জানিয়েছিলেন, সামান্থাকে বেশকিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। প্রত্যেকটি দৃশ্যই ঝুঁকির। সেই ঝুঁকি নিতেই আহত হলেন অভিনেত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ