ঢাকা কলেজ-আইডিয়ালের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা কলেজ-আইডিয়ালের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ২:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ২:০৫ অপরাহ্ণ

 

গ্রিন রোডে ঢাকা কলেজ-আইডিয়ালের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া রাজধানীর গ্রিন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করলে এ অবস্থার তৈরি হয় বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি সামাল দিতে নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

এর আগে, দুপুরে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ঢাকা কলেজের বিজয় ৭১ নামের একটি বাস ক্যাম্পাসে ফিরছিল। পথিমধ্যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে। এ ঘটনায় বাসটির জানালা ও পেছনের কাচ ভেঙে যায়। তবে কী কারণে বাসটি ভাঙচুর করা হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ