ঢাকা মহানগর উত্তর আ.লীগের সমাবেশ শনিবার - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মহানগর উত্তর আ.লীগের সমাবেশ শনিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ

 

ঢাকা মহানগর উত্তর আ.লীগ শনিবার (৪ মার্চ) বিকাল ৩ টার দিকে রাজধানীর ৪টি স্থানে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ করবে।

বৃহস্পতিবার (২ মার্চ) নগর উত্তর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যে ৪টি স্থানে শান্তি সমাবেশ আয়োজন করা হয়েছে-

মিরপুর- মিরপুর ১নম্বর গোলচক্কর বাস ষ্ট্যান্ড, খলিল ভবনের সামনে।

মোহাম্মদপুর- মোহাম্মদপুর টাউন হল।

উত্তরা- উত্তরা আমিন কমপ্লেক্স এর সামনে।

বাড্ডা- মধ্যবাড্ডা ইউলুপ।

অগ্নিঝরা মার্চ মাসের এ শান্তি সমাবেশ সভাস্থলে নগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও নগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ