নির্বাচন কমিশন গঠন নিয়ে ভারতে ঐতিহাসিক রায় - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন কমিশন গঠন নিয়ে ভারতে ঐতিহাসিক রায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ

 

নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার স্বার্থে নির্বাচন কমিশন গঠন নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (২ মার্চ) ঐতিহাসিক রায়ে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারের নিয়োগে দেশটির প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও লোকসভার বিরোধী দলের নেতা অংশ নেবেন।

তিনজনের এই প্যানেলের অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রপতি নতুন কমিশনার নিযুক্ত করবেন। এ রায়ের মধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগে ভারত সরকারের দীর্ঘদিনের একচ্ছত্র ক্ষমতা চর্চার অবসান ঘটলো।

নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট জানান, স্বচ্ছ নির্বাচন না হলে গণতন্ত্র ভেঙে পড়তে পারে। আর এটা নিশ্চিত করতেই প্যানেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে দেশটির রাষ্ট্রপতি সরকারের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনার নিযুক্ত করেন। বিরোধীদের অভিযোগ, সরকার তার অনুগত ও ঘনিষ্ঠ আমলাদেরই এই পদে নিয়োগ দিয়ে থাকেন। সূত্র: রয়টার্স

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ