তাপমাত্রা উঠবে ৪০ ডিগ্রি  - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তাপমাত্রা উঠবে ৪০ ডিগ্রি 

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ণ

 

এই গ্রীষ্মে তাপপ্রবাহ রেকর্ড ভাঙবে

ভূ-মণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধির প্রভাবের সঙ্গে এল-নিনোর দাপটে আসন্ন গ্রীষ্ম মৌসুমে বাংলাদেশ রেকর্ড তাপপ্রবাহের কবলে পড়বে বলে আশঙ্কা করছেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের একদল বিশেষজ্ঞ। সামনে আসছে অসহনীয় গরমের দহন জ্বালা। প্রচণ্ড তাপপ্রবাহে অস্থির হয়ে পড়তে পারে জনজীবন। এখন ভরা বসন্তে নাতিশীতোষ্ণ আবহাওয়া মুছে গিয়ে তাপমাত্রার পারদ চড়ছে প্রতিদিন। শীত ও গ্রীষ্মের মধ্যে বসন্তের দেখাই নেই। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালীতে দেশের সর্বোচ্চ প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা  রেকর্ড করা হয়েছে। ঢাকায় ৩৪ দশমিক ১।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ