অভিনেত্রী প্রসূন আজাদের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অভিনেত্রী প্রসূন আজাদের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৬, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৬, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

অভিনেত্রী প্রসূন আজাদের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। বর্তমানে পেজটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে নিশ্চিত করেছেন তিনি। ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তা দিয়ে খবরটি জানিয়েছেন এই অভিনেত্রী।

হ্যাকাররা প্রসূনের পেজটি হ্যাক করেই ক্ষান্ত হয়নি, বরং সেখান থেকে ছড়াচ্ছে অশ্লীল ছবি ও বিভিন্ন আপত্তিকর পোস্ট। এ বিষয়ে প্রসূন বলেন, “আমি নিয়মিত সময় না দিলেও কিছু মানুষ এই পেজের মাধ্যমে আমার খোঁজখবর রাখতেন। গতকাল রাত থেকে অসংখ্য মানুষ আমাকে ফোন করছেন। বলছেন, ‘আমি কেন পেজ থেকে অশ্লীল ছবি আপলোড করছি।’ আমি বলতে চাই, এটি এখন আর আমার কাছে নেই। পেজটি হ্যাক হয়েছে।’’

গুণী এ অভিনেত্রী অনুরোধ করে আরও বলেন, ‘আমি যখন অভিনয় করেছি বা এখনও খুব কম কাজ করি। চেষ্টা করি, খুব মনোযোগ দিয়ে কাজটা করতে। যারা পেজে যুক্ত হয়েছেন তারা আমার কাজের কারণে যুক্ত। সবার কাছে অনুরোধ, ওই পেজের কোনও অ্যাক্টিভিটিজের জন্য আমাকে দায়ী করবেন না। আমার মা-সহ অনেকেই আমাকে ফোন দিচ্ছেন। আমি খুবই বিব্রত। বুঝতে হবে, আমিও একটা সমাজে থাকি। দয়া করে, আপনারা আমাকে ভেবে ওই পেজে আর যুক্ত থাকবেন না।’

জানা গেছে, প্রসূনের এই পেজটি খোলা হয়েছিল ২০১৪ সালে। বর্তমানে এখানে ৩ লক্ষাধিক অনুসারী রয়েছে।

প্রসঙ্গত, একটা সময় নিয়মিত থাকলেও মাঝে দীর্ঘ দিন শোবিজ থেকে দূরেই ছিলেন প্রসূন আজাদ। অবশ্য কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। কিছু দিন আগেই বিয়ে করে সংসার পেতেছেন এই অভিনেত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ