বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ

 

কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নবনির্বাচিত সভাপতি মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটনের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টায় ধানমন্ডি ৩২ নম্বরের প্রতিকৃতিতে তাঁরা এই শ্রদ্ধা জ্ঞাপন করেন। জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৮ম জাতীয় সম্মেলনের মাধ্যমে দুই বছরের (২০২৩-২০২৫) জন্য নির্বাচিত হয়েছেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য সুনীল কুমার মালো, বাসুদেব মৈত্র, অভি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মাহমুদুল আলম তারেক, নবেন্দু সাহা নব, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক শিমুল, শেখ নুর কুতুবুল আলম এবং সহ প্রচার সম্পাদক মো. হাবিবুল্লাহ মেজবাহসহ ঢাকা মহানগর, বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।

সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী নির্বাহী কমিটির সকলের সিদ্ধান্তে নির্বাচিত এই সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, পরিচালক মহিউদ্দিন মানু।

উল্লেখ্য এপর্যন্ত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আটটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তম্মধ্যে চারটিতেই আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ