শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে রাজপথেই প্রতিহত করা হবে’ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে রাজপথেই প্রতিহত করা হবে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ

 

বর্তমান সরকার গুম-খুন-হত্যা-মামলা-নির্যাতন-গণগ্রেপ্তার চালিয়ে নির্মমভাবে বিরোধী মতাদর্শকে দমন করার অপচেষ্টা করছে। অবৈধ সরকারকে মসনদে টিকিয়ে রাখতে সরকারের পদলেহনকারী পুলিশ সদস্যরা মরিয়া হয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। ফ্যাসিবাদী মাফিয়া সরকার নিজেদের ক্ষমতাকে নিষ্কন্টক করতে প্রশাসনকে লেলিয়ে দিয়ে গোটা দেশকে বৃহত্তর কারাগারে পরিণত করেছে। ১০ দফা দাবি আদায়ের চলমান শান্তিপূর্ণ অন্দোলনে কোন ধরণের বাধা আসলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে বলে বলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা।

শুক্রবার (৩ মার্চ) বেলা ১১টায় বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর বিএনপি আয়োজিত প্রেসব্রিফিং-এ এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতা মনা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানি তেল সহ অত্যাবশ্যকীয় পণ্যের দাম কমানো, জনদুর্ভোগ লাঘব করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার তথা জনগনের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি নিয়ে দেশের সর্ববৃহৎ জনসমর্থিত রাজনৈতিক সংগঠন বিএনপি ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করেছে। কর্মসূচি পালনের আগে কিছু অতি উৎসাহী পুলিশ সদস্য বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গ্রেফতার, গ্রেফতার অভিযানকালে পরিবারের নারী সদস্যদের অসৌজন্য অচরণ করছে বলে উল্লেখ করেন।

বিএনপির কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ফ্যাসিবাদী জনসমর্থনহীন সরকার ভীত-সন্ত্রস্ত হয়ে পুলিশ সদস্যদের ব্যবহার করছে উল্লেখ করে মনা আরো বলেন, খুলনার কিছুসংখ্যক অতি করিৎকর্মা পুলিশ সদস্য গায়েবী, বানোয়াট, ভিত্তিহীন, অবাস্তব ও কল্পনাপ্রসূত অভিযোগে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে।

আর গ্যাস, বিদ্যুৎ, চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ ৪ মার্চ কেন্দ্র ঘোষিত, থানায় থানায় শান্তিপুর্ণ পদযাত্রা কর্মসুচিতে কোন ধরনের বাধা আসলে রাজপথেই প্রতিহত করা হবে। ২৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মনি, ২৮নং ওয়ার্ড যুবদলের শেখ মাহামুদুল বেলাল রুবেল, ১নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেন, ৫নং ওয়ার্ড থেকে জাকির হোসেন, আড়ংঘাটা যুবদল নেতা সন্দীপ চ্যাটার্জি, ১২ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রাজ্জাক খোকন ও ১৮ নং ওয়ার্ড যুবদল নেতা ইয়াসিন আরাফাত সাগরকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানানো হয়। একই সাথে নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গ্রেফতার অভিযানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রেসব্রিফিং থেকে আজকের পদযাত্রায় খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরি, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান। খালিশপুর থানায় বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় ত্রান ও পুর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক নেওয়াজ হালিমা আরলি, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, দৌলতপুর থানায় কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় উপ কোষাধ্যক্ষ মাহমুদ হাসান বাবু, কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাশ অপু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও খানজাহান আলী থানায় কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সহ তথ্য বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

প্রেসব্রিফিংকালে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, শেখ সাদী, কেএম হুমায়ুন কবির, মুর্শিদুর রহমান লিটন, শেখ ইমাম হোসেন, ফারুক হোসেন, মজিবর রহমান, আসাদুজ্জামান আসাদ, হায়দার তরফদার, মিজানুর রহমান, শফিকুল ইসলাম শাহিন, ওহেদুজ্জামান হাওলাদার, সৈয়দ আনোয়ার হোসেন, ইস্তিয়াক আহমেদ ইস্তি, আল আমিন লিটন, মো. সানাউল্লাহ, টুটুল ভুইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ