১৯৭১ এর শা‌ন্তি ক‌মি‌টির নাম ধার ক‌রে আ.লীগ শা‌ন্তি ক‌মি‌টি ক‌রে‌ছে: আলাল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৯৭১ এর শা‌ন্তি ক‌মি‌টির নাম ধার ক‌রে আ.লীগ শা‌ন্তি ক‌মি‌টি ক‌রে‌ছে: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৪, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৪, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ

 

বিএনপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘৭১ সালে রাজাকার আলবদররা শান্তি কমিটি গঠন করেছিল। আজ আওয়ামী লীগ সে নাম ধার করে নিয়ে শান্তি কমিটি গঠন করেছে।’

শনিবার (৪ মার্চ) গাজীপুর মহানগর বিএনপি’র পদযাত্রা শে‌ষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ সব কথা বলেন।

পলিশের উদ্দেশ্যে আলাল বলেন, ‘পুলিশের কিছু অতি উৎসাহিত সদস্য আজ গাজীপুরে যে ঘটনা ঘটালো ও এগুলো মনে রাখব। রংপুর, পঞ্চগর, সিলেট চট্টগ্রাম এমন কোনো জায়গা নাই গত তিন মাস আমি সমাবেশ অংশগ্রহণ করি নাই। আপনাদের মতো অতি উৎসাহিত হয়ে কেউ এ ধরনের কাজ করে নাই। এই গাজীপুরে প্রথম দেখলাম। এই ঘটনা আমরা মনে রাখব এবং যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদেরকে মনে রাখব।’

পুলিশের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনারা ঘরে বসে-বসে বিএনপি’র নেতাকর্মীদের তালিকা করেন। একটা কথা মনে রাখবেন শাসন ক্ষমতা গ্রামের বৈশাখী মেলার রাধা চত্তরের মতো ঘুরতে থাকে। সেই দিকে তাকিয়ে ভবিষ্যতের চিন্তা করবেন। নিজেদেরকে রাজা ভাববেন না। এদেশের মূল রাজা হচ্ছে দেশের জনগন।’

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘৭১ সালে রাজাকার আলবদররা শান্তি কমিটি গঠন করেছিল। আজ আওয়ামী লীগ সে নাম ধার করে নিয়ে শান্তি কমিটি গঠন করেছে। ১৯৭১ সালে রাজাকার আল বদররা শান্তি কমিটি নাম দিয়ে পাকিস্তানকে ব্যবহার করেছে। আর আজকে আওয়ামী লীগ শান্তি কমিটির নাম দিয়ে পুলিশকে ব্যবহার করছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম কেও নিরাপদ নয়। নিরাপদ বাংলাদেশ করার জন্যই আমাদের আন্দোলন। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি এবং করব। অশান্তি সৃষ্টি করার পায়তারা যারা করছেন। তারা ভুল পথে আছেন। এই ভুল পথ সংশোধন করার সময় কিন্তু পাবেন না।’

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আগামী ১১ মার্চ মহানগর ও জেলা পর্যায়ে আমাদের মানববন্ধন হবে। সে মানববন্ধনে আপনারা সবাই উপস্থিত থাকবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও গাজীপুরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ