আগামীকাল সোমবার ঢাকায় সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামীকাল সোমবার ঢাকায় সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৫, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৫, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ

 

আগামীকাল সোমবার ঢাকায় সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল। ওই দিন দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করার জন্য এরই মধ্যে মাইক ব্যবহারসহ সার্বিক সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে (ডিএমপি) চিঠি দিয়েছে সংগঠনটি।

যুবদলের সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সহসভাপতি ইউসুফ বিন জলিল কালু ও যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীনের মুক্তির দাবিতে এ সমাবেশ হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

চিঠিটি গত ৩ মার্চ ডিএমপি কমিশনার কার্যালয়ে পাঠানো হয়।

এ ব্যাপারে যুবদলের সহসভাপতি (দপ্তরের দায়িত্ব) কামরুজ্জামান দুলাল জানান, সোমবার দুপুর ২টায় যুবদলের সমাবেশ হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ