পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৫, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৫, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ

 

পঞ্চগড়ে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা জানিয়েছেন।

শনিবার তিনি এক বিবৃতিতে এ ধরনের বিরোধ-সংঘাতের জন্য ক্ষমতাসীন সরকারের উদাসীনতা ও পরোক্ষ পৃষ্ঠপোষকতাই দায়ী বলে অভিযোগ করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের মাঝে সাম্প্রদায়িকে সম্প্রীতি বহুকাল থেকেই বিরাজমান। আজ জনগণ দৈনন্দিন অর্থনৈতিক জীবনের দুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার এবং ভোটাধিকার তথা গণতন্ত্রের জন্য মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখন জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই শাসকগোষ্ঠীর মদদে এ ধরনের ঘটনা সংঘটিত করা হচ্ছে, যা সরকারের দীর্ঘদিনের অপরাজনীতির কৌশলমাত্র। দেশ ও দেশের বাইরের সকল গণতান্ত্রিক শক্তিকে বিভ্রান্ত করার জন্যই কৃত্রিমভাবে ধর্মীয় বিরোধের এ ধরনের ইস্যু উপস্থাপন করা হচ্ছে।

গণতন্ত্রকামী জনগণকে এ বিষয়ে সজাগ ও সচেতন থাকার জন্য বিবৃতিতে আহ্বান জানান বিএনপি মহাসচিব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ