রোহিঙ্গা ক্যাম্পে পুড়ল ২ হাজারের বেশি ঘর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ৫, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ৫, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে সহস্রাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত সহস্রাধিক ঘর পুড়ে যাওয়ার খবর পেয়েছি। নিহতের এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অনেককে নিখোঁজ দাবি করছে পরিবারের সদস্যরা।’
জনতার আওয়াজ/আ আ