অনন্তকে ‘সুন্দর’ বলে কি বুঝালেন অপু? - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অনন্তকে ‘সুন্দর’ বলে কি বুঝালেন অপু?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৬, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৬, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ

 

ঢালিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যাকার সম্পর্ক দা-কুড়াল। একে অন্যকে সুযোগ পেলেই খোঁচা দেন তারা। এবার তাদের এই দ্বন্দ্বে যুক্ত হলো অনন্ত জলিলের স্ত্রী বর্ষার নাম।

বর্ষা নিজের ফেসবুকে বুবলী ও তার সন্তান বীরের একটি ছবি প্রকাশ করেছেন। বুবলীকে মেনশন করে ক্যাপশনে লিখেছেন, সুন্দর। এদিকে বর্ষার এই পোস্টের পরই নিজের ফেসবুকে অপু একই ক্যাপশনে একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিওটি অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও।

ধারণা করা হচ্ছে, বুবলীর ছবি নিজের ফেসবুকে প্রকাশ করায় বর্ষার ওপর চটেছেন অপু। হয়ে উঠেছেন প্রতিশোধপরায়ণ। সেকারণেই অনন্ত জলিলের আরও একটি সংসারের খবর সামনে আনলেন তিনি। খোঁচা দিতে ব্যবহার করলেন একই ক্যাপশন।

তবে যাকে কেন্দ্র করে বর্ষাকে খোঁচা দিলেন অপু সেই বুবলী বিষয়টি নিয়ে নীরব। উল্টো তিনি অপুর ছেলে জয়ের প্রতি প্রদর্শন করেছেন ভালোবাসা। জয়ের সঙ্গে শাকিবের কথোপকথনের ভিডিও শেয়ার করে লিখেছেন ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক। ভালোবাসা এবং শ্রদ্ধা শাকিব খান’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ