ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৫, নিখোঁজ ৫০
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ণ

দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত ইন্দোনেশিয়ার নাতুনা অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন প্রায় ৫০ জন।
দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, ভূমিধসের অবস্থান ও অব্যাহত বৃষ্টিপাতের কারণে অনুসন্ধানের পাশাপাশি উদ্ধারকাজও জটিল হয়ে পড়েছে।
জনতার আওয়াজ/আ আ