ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ

 

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আতাউর রহমান চেয়ারম্যানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “দেশে এখন চলছে সরকারী প্রতিহিংসার প্রবল প্রতাপ। আর এই প্রতিহিংসার ছোবলে বর্তমান কর্তৃত্ববাদী সরকার দেশের বিরোধী রাজনৈতিক দল, ভিন্নমত ও বিশ্বাসে মানুষদের ক্ষত-বিক্ষত করছে। সেটির আরও একটি বহিঃপ্রকাশ ঘটেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আতাউর রহমান চেয়ারম্যানকে গ্রেফতারের মধ্য দিয়ে। আওয়ামী সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে। বর্তমানে রাষ্ট্রের সকল অঙ্গকে করায়ত্ত করে সরকার নিজেদেরকে অপ্রতিদ্বন্দ্বি ভাবছে। একটি রাষ্ট্রে জনগণকে উপেক্ষা করে নিজেদের খেয়াল খুশী মতো রাষ্ট্র পরিচালনা করলে তার পরিণতি যে শুভ হয় না, সে কথাটি আওয়ামী সরকার ভুলে গেছে। অনাচারের ওপর নির্ভর করেই সরকার টিকে থাকতে চাচ্ছে কিন্তু তাতে সরকারের শেষ রক্ষা হবে না। সরকারের সকল অপকর্মের জবাব দিতেই জনগণ পথে-পথে ব্যারিকেড তৈরি করবে। বিএনপির নেতাকর্মীদের ভয় দেখানোর অপকৌশল হিসেবেই বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতারের ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আতাউর রহমান চেয়ারম্যানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রতিটি গ্রেফতারেই বিএনপি’র নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরও বেশি উদ্দীপ্ত ও অঙ্গিকারাবদ্ধ হবে।”
নেতৃদ্বয় বিবৃতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আতাউর রহমান চেয়ারম্যান এর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ