গুলিস্তানে বিস্ফোরণে হতাহতে প্রধানমন্ত্রীর শোক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুলিস্তানে বিস্ফোরণে হতাহতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এখন কাতারের দোহায় রয়েছেন এবং স্বল্পোন্নত দেশগুলোর জাতিসঙ্ঘের সম্মেলনে যোগদান শেষে আগামীকাল (৮ মার্চ) বিকেলে দেশে ফেরার কথা রয়েছে।

শোক বার্তায়, প্রধানমন্ত্রী নিহতদের রূহের মাগফিরাত কামনায় প্রার্থনা করেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ কথা জানায়। প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে একটি সাততলা বিল্ডিংয়ে বিস্ফোরণটি ঘটে, যার বেশিরভাগই স্যানিটারি হার্ডওয়্যারের দোকান ছিল পাশাপাশি কিছু প্রাইভেট অফিস ছিল, বিষ্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে।

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ