গুলিস্থানের ভবনে বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা তারেক রহমানের শোক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুলিস্থানের ভবনে বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা তারেক রহমানের শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ

 

রাজধানী ঢাকার গুলিস্থানে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে ১৬ জনের মর্মান্তিক মৃত্যু এবং প্রায় শতাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আজ বিকাল পাঁচটায় রাজধানী ঢাকার গুলিস্থান এলাকায় একটি ভবনে রহস্যজনকভাবে ভয়াবহ বিস্ফোরণে ১৬ জনের মর্মান্তিক মৃত্যু এবং অগ্নিদগ্ধ হয়ে প্রায় শতাধিক ব্যক্তির গুরুতর আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় দেশবাসী ও তাদের স্বজনদের মত আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত।
কেন বারবার এই ধরণের বিষ্ফোরণ এবং অগ্নিকান্ড ঘটছে, এত মানুষের জীবনহানি ঘটছে, তার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নিতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সরকারের উদাসীনতার কারণেই অসহায় মানুষদের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে। বারংবার দুর্ঘটনার পুণরাবৃত্তিতে ভুক্তভোগীদের আহাজারীতেও সরকারের টনক নড়ছে না বরং ক্ষমতাসীন গোষ্ঠীর প্রতিটি সেক্টরে সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতার কারণেই আজ দেশে মানুষের জান-মালের নিরাপত্তা চরম হুমকির মুখে নিপতিত হয়েছে। যেখানেই অপমৃত্যু ও দুর্ঘটনা সেখানেই ক্ষমতাসীনদের যোগ থাকে।
আমি এই অগ্নিকান্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আমি অগ্নিকান্ডে আহতদের দ্রুত সূচিকিৎসার জোর দাবী জানাচ্ছি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ