বরিশালে নিজের গ্রামের বাড়ি ঘুরে গেলেন কলকাতার বিচারপতি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে নিজের গ্রামের বাড়ি ঘুরে গেলেন কলকাতার বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ

 

ভারতের কলকাতার হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার ‘বার্থী তারা মায়ের মন্দির’ পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সহধর্মিণী অনুরাধা রানী চৌধুরী উপস্থিত ছিলেন।

বুধবার (৮ মার্চ) দুপুরে পরিদর্শনের সময় মন্দির কমিটির উদ্যোগে বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রায় ৪৫০ বছরের পুরানো ঐতিহ্যবাহী বার্থী তারা মায়ের মন্দির পরিদর্শন বইয়ে বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী লিখেছেন, শৈশবে ঠাকুরমা প্রভাবতী দেবী ও ছোটো দাদু শ্রীপতি রায় চৌধুরীর মুখে শুনেছি, আমাদের পূর্ব পুরুষের গ্রামের বাড়ি বার্থী। তাদের মুখে গল্পশুনে ছোটোবেলা থেকেই বার্থী আসার ইচ্ছে ছিলো। পূর্ব পুরুষদের বাড়ি বার্থী শুনলেও ঠিকানা জানা নেই। তবে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় পূর্ব পুরুষের বাসভূমি মাতৃভূমিতে আসতে পেরেছি, এটাই বড়ো পাওয়া। এখানকার মানুষজনের আন্তরিকতা সত্যিই আমাকে মুগ্ধ করেছে।

গণমাধ্যমকমীর্দের প্রশ্নের জবাবে কলকাতার হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী বলেন, ‘ভারতে বসবাস করলেও আমাদের পূর্ব পুরুষ এই বাংলাদেশের মানুষ। তাই এদেশের মানুষের জন্য কিছু করতে পারলে সত্যি নিজেকে ধন্য মনে করবো।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ