জাজিরায় পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাজিরায় পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে জান্নাত আক্তার (১০) নামে এক শিশু পানিতে ডুবে মারা যায়। পালেরচর ইউনিয়নের কছির মাদবর কান্দি গ্রামের খোরশেদ ওরফে মন্নান মাদবরের শিশু মেয়ে জান্নাত আক্তার। বুধবার (৮ মার্চ) সন্ধ্যা অনুমান ৭টায় জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান এ খবর নিশ্চিত করেন। এর আগে দুপুরে পালেরচরের মাঝিরচর এলাকার ছামাদ মাদবরের ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাজিরা উপজেলারপালেরচর ইউনিয়নের করি উদ্দিন মাদবর কান্দি গ্রামের খোরশেদ ওরফে মন্নান মাদবরের শিশু মেয়ে জান্নাত আক্তার পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় । জান্নাত আক্তার তার আপন মামাতো বোন বর্ষা আক্তার (৭)কে সঙ্গে নিয়ে বেলা সাড়ে ১১টার সময় পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসল করতে করতে হঠাৎ একটি খাদের মধ্যে পরে ডুবে যায় জান্নাত এবং মামাতো বোন বর্ষা । পরে জান্নাতের বাবা দৌড়ে এসে বর্ষাকে উঠাতে পারলেও জান্নাতকে আর তাৎক্ষণিক উঠাতে পারেনি। প্রায় দুই ঘণ্টা পরে জান্নাতকে মৃত উদ্ধার করা হয় ।
নিহত জান্নাত এর বাবা খোরশেদ মাদবর বলেন, আমি নদীর পাশেই আমার ক্ষেতে কাজ করছিলাম। ওদের চিৎকার শুনে দৌড়ে নদীর পাড়ে আসি। বর্ষাকে আমার হাত দিয়ে উঠালেও আমার মেয়ে জান্নাতকে আর উঠাতে পারিনি। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে জাল ও বড়শি দিয়ে প্রায় দুই ঘণ্টা খোঁজার পরে আমার মেয়ের মরদেহ উদ্ধার করে।
জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নদী থেকে উদ্ধার জান্নাত এর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ