দিনাজপুরে কলেজছাত্র হত্যা ঘটনায় আটক ৪
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ

দিনাজপুরে ত্রিভুজ প্রেমের পরিণতিতে কলেজছাত্র শাহরিন আলম বিপুল হত্যার ঘটনায় মূল হত্যাকারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুইটি মোটরসাইকেল এবং ৪টি এন্ড্রোয়েট মোবাইল ফোন উদ্ধার করন তারা।
আটককৃতরা হলো দেলোয়ার হোসেন দিনাজপুর সদরের শালকি (বোয়ালমারী) গ্রামের মোঃ রশিদের ছেলে, তার সহযোগী শাকিব শাহরিয়ার দিনাজপুর শহরের পুরাতন ৬ নং উপশহরের পাওয়ার হাউজ এলাকার উজ্জল হোসেনের ছেলে, আশরাফুল হোসেন মিলন দিনাজপুর সদরের নিশ্চিন্তপুর এলাকার আফজাল হোসেনের ছেলে, আসিফ মাহমুদ হৃদয় দিনাজপুর শহরের ৭ নং উপশহরের হাউজিং মোড় এলাকার হামিদুর রহমানের ছেলে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
জনতার আওয়াজ/আ আ