যুবদলের সাধারণ সম্পাদক মুন্নার মুক্তির দাবি স্বেচ্ছাসেবক দলের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদলের সাধারণ সম্পাদক মুন্নার মুক্তির দাবি স্বেচ্ছাসেবক দলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ

 

যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ও সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীরকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারপূর্বক তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান। আজ বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ দাবির কথা জানান তারা।

বিবৃতিতে নেতারা বলেন, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করে এই সরকারের শেষ রক্ষা হবে না। ইতোমধ্যেই সরকারের পতনের জন্য জনগণ রাস্তায় নামতে শুরু করেছে।

এদিকে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ও সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীরকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোভ মিছিল হয়। দক্ষিণ যুবদলের সদস্য সচিব খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে মিছিলে দক্ষিণের নেতা এম এ গাফফার, রবিউল ইসলাম নয়ন, ওমর ফারুক মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ