সুষ্ঠু রাজনীতির চর্চায় ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই : নানক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুষ্ঠু রাজনীতির চর্চায় ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই : নানক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ

 

সুষ্ঠু রাজনীতির চর্চায় ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

আজ শুক্রবার বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

বিএম কলেজের সাবেক ভিপি নানক আরও বলেন, ‘আমার রাজনৈতিক জীবনের বেড়ে ওঠা এই বিএম কলেজের আঙিনায়। আমি ভিপি ছিলাম। আজকের বাংলাদেশের রাজনীতির নেতৃত্বে যারা আছেন তাদের বেশিরভাগই ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। তাই আমার কাছে ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সেটা অবশ্যই সুষ্ঠু ধারার রাজনীতি ও নির্বাচন হতে হবে।’

এ সময় কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মাদ গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল আমিন সরোয়ার, সংসদ সদস্য নাদিরা সুলতানা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ