এএফসি অনূর্ধ-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এএফসি অনূর্ধ-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ

 

এএফসি অনূর্ধ-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছে তুর্কমেনিস্তানকে।

প্রথমার্ধে স্বাগতিকরা ১-০ গোল এগিয়ে ছিল। জোড়া গোল করেছেন আকলিমা খাতুন ও স্বপ্না রানী।

বাংলাদেশ একচেটিয়া খেললেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪৫ মিনিট পর্যন্ত। পঞ্চম মিনিটে ডান দিক থেকে রিপার ক্রসে বক্স থেকে হেড নিতে পারেননি মাহফুজা। ২০ মিনিটে সুরমা জান্নাতের পাস থেকে আকলিমার দুর্বল শট সহজেই ধরেন তুর্কমেনিস্তানের গোলরক্ষক।

প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আকলিমা। স্বপ্নার কর্নার থেকে আকলিমার শট গোলরক্ষক ফিরিয়ে দিলে জটলা তৈরি হয়। পরে আকলিমার পায়ে বল গেলে কোন ভুল করেননি তিনি। নিখুঁত ভলিতে বল জালে পাঠিয়ে লিড এনে দেন দলকে।

৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আকলিমা খাতুন। ডান দিক থেকে ইতি খাতুনের ক্রসে আকলিমা ডান পায়ের ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন।

৮১ ও ৮২ মিনিটে দুটি গোল করে ব্যবধান ৪-০ করে বাংলাদেশ। দুটি গোলই করেন স্বপ্না রানী। প্রথমটি করেন ডান দিক থেকে ইতির ক্রস থেকে হেডে এবং দ্বিতীয়টি বাম দিক থেকে নেওয়া শটে।

বাংলাদেশ একাদশ
রুপনা চাকমা (অধিনায়ক), নাসরিন আক্তার (উন্নতি), সুরমা জান্নাত, আফিদা খন্দকার, সোহাগি কিসকু, স্বপ্না রানি, মাহফুজা খাতুন (হালিমা আক্তার), শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন (আনিকা), আইরিন খাতুন, ইতি খাতুন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ