নারী পুলিশের সহায়তায় রাজধানী ব্যস্ততম এলাকা নতুন বাজারের ফুটপাতে প্রসব - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারী পুলিশের সহায়তায় রাজধানী ব্যস্ততম এলাকা নতুন বাজারের ফুটপাতে প্রসব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১১, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১১, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ

 

রাজধানী ব্যস্ততম এলাকা নতুন বাজারের ফুটপাতে গুলশান ট্রাফিক বিভাগের নারী সার্জেন্ট সদস্য মোর্শেদার সহায়তায় রাস্তায়ই সন্তান প্রসব করেছেন এক মহিলা।

শনিবার (১১ মার্চ) এই তথ্য নিশ্চিত করে গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজুর রহমান জানান শুক্রবার (১০ মার্চ) ওই রাস্তায় এক নারী প্রসব বেদনায় ছটফট করছিলেন। খবর পেয়ে ছুটে যান পাশেই সড়কে দায়িত্বরত মোর্শেদা।

তিনি ঘটনার বিবরণে বলেন, অন্য এক নারী কনস্টেবলকে সঙ্গে নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন সার্জেন্ট মোর্শেদা। বাস কাউন্টার থেকে ছাতা এনে গড়ে তোলেন বেষ্টনী। কিছু সময় পর ফুটপাতেই স্বাভাবিকভাবে এক ফুটফুটে সন্তানের জন্ম দেন ওই নারী।

হাফিজ জানান, শুধু তাই নয়, সন্তান জন্ম নেওয়ার পর নাড়ি কাটতে ওই নারী ও নবজাতককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন সার্জেন্ট মোর্শেদা। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ